টংকাবতী রেঞ্জ :এক সপ্তাহের ব্যবধানে দুটি সফল অভিযান, বনজদ্রব্যসহ গাড়ী আটক

ঈদ ছুটিতেও তৎপর রেঞ্জার রাফি-উদ-দৌলা সরদার -

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

বান্দরবান বন বিভাগের আওতাধীন টংকাবতী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: রা‌ফি-উদ-‌দৌলা সরদারের নেতৃত্বে এক সপ্তাহে বড় বড় দুটি সফল অভিযান পরিচালনা করা হয়।

এবারের অভিযানে বনজদ্রব্যসহ ২টি গাড়ী জব্দ করেছেন টংকাবতী রেঞ্জ কর্তৃপক্ষ।

আজ ১৯শে মার্চ(বৃহস্পতিবার) টংকাবতী রেঞ্জ কর্তৃপক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, সবাই ঈদের ছুটিতে বাড়িতে গেলেও টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো: রা‌ফি-উদ-‌দৌলা সরদার বাড়ি যাননি টংকবতী বনবিভাগে শূন্যতা তৈরী হবে,ফলে পাহাড়খেকো গাছখেকোরারা এই সু্যোগে অপকর্ম করে পার পেয়ে যাবে সেজন্য।

রেঞ্জ কর্মকর্তা রাফি উদ-দৌলা সরদার বলেন গতকাল বান্দরবান বন বিভাগের টংকাবতী রেঞ্জের ত্রিপুড়া পাড়া এলাকার রাস্তা হতে আসা বনজদ্রব্যসহ একটি জীপগাড়ি আটক করি।

এবং গত সপ্তাহেও Chittagong Hill Tracts Forest Transit Rule, 1973 ভঙ্গ করায় টংকাবতী রেঞ্জের ডিসি রোড নামক এলাকা হতে উলুফুল ঝাড়ুসহ ১ টি পিকআপ জব্দ করে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম স্যার ও মো: তৌফিকুল ইসলাম স্যারের কঠোর নির্দেশনায় বন অপরাধ দমন ও নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা থাকায় এরকম অভিযান চলমান থাকবে। এছাড়াও ঈদের ছুটিতে বান্দরবান বন বিভাগে টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.