হামের লক্ষণ নিয়ে ৭ দিনে চমেকে ভর্তি ১২ শিশু

 অনলাইন ডেস্ক

হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে এক সপ্তাহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১২ শিশু।

তাদের চিকিৎসার জন্য হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে পৃথক একটি কর্নার চালু করা হয়েছে। সেখানে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান মোহাম্মদ মুছা মিঞা বলেন, হাম এবং হামজনিত নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ১২ শিশু ভর্তি আছে। তাদের ওয়ার্ডের একটি অংশে আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভর্তি হওয়া শিশুরা সকলেই শহরের বাইরে থেকে আসা। তারা গত এক সপ্তাহে বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হাম নিয়ে আতংকিত হওয়ার কোনো কারণ নেই। ভ্যাকসিন ছাড়া তেমন কোনো প্রতিষেধক নেই এ রোগের। যেসব শিশু নিয়মিত মায়ের বুকের দুধ খায় এবং ভিটামিন ‘এ‘ ঘাটতি নেই তাদের হাম হওয়ার সম্ভাবনা কম।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, “আমাদের হাসপাতালে ১২ জন শিশু ভর্তি আছে। তারা সকলেই সন্দিগ্ধ, বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তবে তারা সকলেই সুস্থ আছে। শিশু স্বাস্থ্য বিভাগের ডেঙ্গু কর্নারটিতে আলাদা করে শিশুদের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.