লোহাগাড়ায় মাদক মামলায় এক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

লোহাগাড়ায় কথিত সাংবাদিক হেলাল ও বেলাল উদ্দিনের পিতা আবুল কাশেম প্রকাশ কালু মিকার (৪৫) মাদকের মামলায় গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

সে উপজেলার আধুনগর উত্তর হরিণা চৌধুরী পাড়া এলাকার মৃত মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর ছেলে ও লোহাগাড়ার কথিত সাংবাদিক হেলাল এবং বেলাল উদ্দিনের পিতা।

মঙ্গলবার (১৮ মে) ভোরে নিজ বাড়ি থেকে মাদকের মামলায় ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে এএসআই শামীম আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, ২০১৮ সনে ফেনিতে মাদকদ্রব্য আইন ১৯ (১) এর ৯ (ক) ধারায় ফেনী মডেল থানায় একটি মামলা হয়। জিআর মামলা নং-৮৩/১৮। ওই মামলায় ফেনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ২৩ নভেম্বের ওয়ারেন্ট জারি করেন। ওই ওয়ারেন্ট মূলে আবুল কাশেম প্রকাশ কালুকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, ফেনী মডেল থানার একটি মাদকের মামলায় ওয়ারেন্ট মূলে আবুল কাশেম প্রকাশ কালু মিকারকে আটক করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, ২০২০ সনের ১০ অক্টোবর দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হারবাং আজিজনগর চৌধুরী নূর ফিলিং স্টেশনের সামনে থেকে র‍্যাব-৭ এর টিম কথিত সাংবাদিক হেলাল উদ্দিন ও তার ভাই বেলাল উদ্দিনসহ তিন জন কে ২৪,৪৫৫ পিস ইয়াবসহ আটক করেন। ওই মামলায় তারা দীর্ঘ দিনে জেল খেটে সাম্প্রতিক সময়ে জামিনে বের হন। এর আগে ইয়াবাসহ ফেনী মডেল থানায় আটক হন বেলাল। দীর্ঘদিন জেলে থেকে বের হয়ে আবারো ইয়াবাসহ ধরা পড়ে র‍্যাবের হাতে ধরা পড়ে আবার।

মন্তব্য করুন

Your email address will not be published.