লোহাগাড়ায়  বাইক আরোহী নিহত, পদুয়া স্টেশনের গার্ড আতিক আহত

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায়-

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন এবং অপর আরেকজন মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন।

৭এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ইউনিয়ন পরিষদের সামনে এলাকায় এ দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে।

নিহতের নাম নাসিবুর রহমান নাছির (৪৮)। সে ফরিদপুর সদর এলাকার মোঃ শফি উদ্দিনের পুত্র।

আহতের নাম আতিকুর রহমান (৪২)। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালি উপজেলায়। তিনি পদুয়া স্টেশন অফিসের ফরেস্ট গার্ড হিসেবে চাকরী করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে কক্সবাজার অভিমূখী গ্যাস ভর্তি একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে চট্টগ্রাম অভিমূখী মোটর সাইকেলের সাথে কক্সবাজার অভিমূখী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে গাড়ি থেকে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী নাছির প্রান হারায়। অপরদিকে আহত আতিকুর রহমান কে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেকে প্রেরণ করা হয়।

নোহা চালক ওসমান বলেন, আমি নিয়মিত চকরিয়ায় নোহা গাড়ি চালায়। নিহত নাছির নামে ব্যক্তিকে অনেকদিন ধরে চিনি। তার স্ত্রী আমার মো্বাইলে ইমুতে কল দিয়ে লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনার কথা জানালে আমি সাথে সাথে গাড়ি নিয়ে এসে দেখি সড়ক দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলে মারা গেছেন।  নাছির পেশায় সাংবাদিকতাও করত আবার সে একজন ব্যবসায়ী বলেও তিনি জানান।

ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ, লোহাগাড়া ট্রাফিক পুলিশ,  লোহাগাড়া ফায়ার সার্ভিস, দোহাজারি হাইওয়ে পুলিশের টিম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রিমলি দে বলেন, বাইক দুর্ঘটনায় নাছির নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে,হসপিটালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন,ঘটনাস্থলে এসআই রুহুল আমিন ও সার্জেন্ট সালাফীসহ সঙ্গীয় পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.