ফটিকছড়িতে চা বাগানে শ্রমিক অসন্তোষ, হামলায় বাগানের জিএমসসহ আহত ১০

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানাধীন রাঙ্গাপানি চা বাগানে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ক্ষিপ্ত শ্রমিকের হামলায় বাগানের জিএম এরফান উল্লাহ, ম্যানাজের উৎপল বিশ্বাসসহ ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে জিএমের গাড়ি ও এস্টেট অফিসের মালামাল।

বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। চা বাগানের পঞ্চায়েত সভাপতি নম কুমার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রমতে, গত এক বছর ধরে বাগানের কারখানা নানা কারণে বন্ধ ছিল। সর্বশেষ গত কযেকদিন ধরে বাগান কর্তৃপক্ষ কারখানার মালামাল অন্যত্রে সরিয়ে ফেলছেন। এতে বাগানের শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

শ্রমিকদের দাবি, কারখানা বন্ধ করা যাবেনা। বাগানের পাতা বাগানেই প্রক্রিয়াকরণ করতে হবে।

এই নিয়ে বাগান শ্রমিকরা বৃহস্পতিবার সকালে বাগানের এস্টেট অফিসের সামনে সমবেত হয়ে প্রতিবাদ সভার আযোজন করে। সভা চলাকালে বাগানের জিএম ইরফান উল্লাহ গাড়ি নিয়ে অফিসের দিকে প্রবেশের সময় ক্ষিপ্ত শ্রমিকরা হামলা করে। এতে বাগানের জিএম ইরফান উল্লাহ, ম্যানেজার উৎপল বিশ্বাস, পিয়ন, দারোয়ানসহ হামলায় অন্তত ১০জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে বাগান পঞ্চায়েত নেতারা পরিস্থিতি শান্ত করে।

জানতে চাইলে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চ্ন্দ্র দে জানান, বাগানে শ্রমিক অসন্তোষ, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

মন্তব্য করুন

Your email address will not be published.