মিরসরাইয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান

 ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামের রিজার্ভ ফরেস্ট এলাকায় একটি ছড়া থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযানে দুটি শ্যালো মেশিন ও তিন হাজার ফিট পাইপ বিনষ্ট করা হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী এলাকায় এক্সকেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগে দুটি ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, পাহাড়ের দুর্গম এলাকায় বালু উত্তোলন করায় এই সরঞ্জামগুলো ধ্বংস করা হয়েছে। অভিযানের সময় কোনো অভিযুক্তকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও বনবিভাগ ও জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়। তিনি আরও জানান, জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.