মিরসরাইয়ে প্রকাশ্যে জবাই হচ্ছে হরিণ,হয়নি মামলা নেই গ্রেফতারও
দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেন, বন সংরক্ষক মিহির কুমার দো
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের মিরসরাইয়ের নদীর উপকূলীয় এলাকায় প্রকাশ্যে চিতা হরিণ জবাই করার একটি ভিডিও ভাইরাল করেছে ওই এলাকায় ঘুরতে যাওয়া এক যুবক।
ভিডিওতে দেখা যায়, এপ্রিলের ১১তারিখ এক কন্টেন্ট ক্রিয়েটর ওই এলাকায় ঘুরতে গেলেই রাস্তার ধারে নদীর তীরবর্তী এলাকায় ২জন যুবক চিতা হরিণকে প্রকাশ্যে জবাই করেন এবং পাশে আরেক যুবক দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।
জানা যায়, বেশকিছুদিন ধরে চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের আওতাধীন এলাকা সমূহে বন্যপ্রাণীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন পরিবেশবাদী অনেক সংগঠন। সংগঠনের অভিযোগ, চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগে বর্তমানে যারা কর্মরত তাদের বন্যপ্রাণী সম্পর্কে কোন ধারণা নেই বলে তাদের মন্তব্য।
এদিকে গত ১১ই এপ্রিলের ঘটনায় মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্তৃপক্ষ এখনো কোন ধরনের মামলা মোকদ্দমা কিংবা দোষীদের শনাক্ত করতে না পারায় মিরসরাই উপকূলীয় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের ডিএফও এম এ হাসান চট্টগ্রাম সংবাদকে জানান-মিরসরাইয়ের সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নেয়া সহ বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
এই বিষয়ে মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নওশাদ বলেন-এটা জনবিচ্ছিন্ন একটি নদীর তীরবর্তী এলাকা এটাকে মুহুরী প্রজেক্টের জিরোপয়েন্ট এলাকা বলা হয় এখানে কোন ঘরবাড়ি নেই।তবে যারা জবাই করছে তারা স্থানীয় নয় তারা উপজাতীয় । আমি এখনি ওই স্পটে যাচ্ছি এবং দোষীদের বিরুদ্ধে শনাক্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন কুকুরের ধাওয়া খেয়ে হরিণটি লোকালয়ে চলে আসাতেই বিপদ ঘটেছে।
তবে ঘটনার বিষয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত এ্যাকশন নিবেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো।
বন সংরক্ষক মিহির কুমার দো আরো বলেন,বিষয়টি আমি এখনো শুনিনি যেহেতু আপনি জানায়ছেন আমি এখনি সংশ্লিষ্ট ডিএফওকে বলতেছি।
এদিকে মিরসরাইয়ের মুহুরি প্রজেক্ট এলাকায় নিয়মিত হাটাহাটি করা জিসান চট্টগ্রাম সংবাদকে জানিয়েছেন, উপকূলীয় রেঞ্জ কর্তৃপক্ষ এই বিষয়ে দোষীদের শনাক্ত করতে তৎপর রয়েছে সঠিক, তবে তাদের নিয়মিত টহল জোরদার করা জরুরি।