রাঙ্গুনিয়ার পর লোহাগাড়ায়ও চলছে একই বন কর্মকর্তার এ্যাকশন- এবার আটক ডাম্প ট্রাক

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় বনের জায়গা থেকে মাটি কাটায় অভিযান পরিচালনা করেছে বনবিভাগ। এ সময় একটি এক্সেভেটর ও একটি ডাম্পট্রাক জব্দ করা হয়েছে। বুধবার (২২এপ্রিল) গভীর রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা আশ্রয়ন প্রকল্পের পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা( ডিএফও) এর  সরাসরি তত্ত্বাবধানে পদুয়া রেঞ্জের বিভিন্ন বিটের কর্মকর্তাদের সমন্বয়ে এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদুর রহমান ভুঁইয়া।

অভিযানের বিষয়ে রেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান ভুইঞা জানান, বনবিভাগের জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটি খেকোরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১টি এক্সেভেটর ও ১টি ডাম্পট্রাক জব্দ করে বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মাটি কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে তথ্যসূত্রমতে জানা যায় -চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সফল অভিযান পরিচালনা করে আলোচনায় আসা রেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান ভুইঞা এখন লোহাগাড়ার পদুয়া রেঞ্জের আওতাধীন বনভূমি বাঁচাতেও চালাচ্ছে অভিযান।

মন্তব্য করুন

Your email address will not be published.