এবার লামা সদর রেঞ্জ উদ্ধার করলো আরেকটি হরিণ

মাতামুহুরি রেঞ্জের ২দিন পর সদর রেঞ্জে উদ্ধার আরেকটি হরিণ-

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

লামা বনবিভাগের আওতাধীন মাতামুহুরি রেঞ্জ থেকে একটি হরিণের শাবক উদ্ধার করার পর আরো একটি হরিণ উদ্ধার করেছে লামা বনবিভাগের সদর রেঞ্জ কর্তৃপক্ষ।

৬মে (বুধবার) সকালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এই বন্যপ্রাণী হরিণটিকে উদ্ধার করা হয় বলে বনবিভাগ সূত্রে জানা যায়।

লামা বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এম কবির বলেন, লামা ডিভিশনের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সহকারী বন সংরক্ষক মাসুম আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে আজ সুস্থ অবস্থায় লামা পৌরসভার মধুঝিরির নিকটবর্তী এলাকা থেকে এই ছোট্ট হরিণকে উদ্ধার করা হয়।
অভিযানের এই সময় আরো উপস্থিত ছিলেন স্পেশাল টিম প্রধান রনি-পারভেজ সহ লতিফ,জুলহাজ।তিনি আরো বলেন হরিণটির ওজন ১০কেজির মতো হবে। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বনবিভাগ সবসময় বদ্ধপরিকর

 

মন্তব্য করুন

Your email address will not be published.