চন্দনাইশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন। এই শ্লোগানকে সামনে রেখে চন্দনাইশ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০টায় চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইনস্পেকটর কামরুল হাসান। উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো.আবদুর রহমান প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী ঘোষণা করার পর ওয়ার হাউজ পরিদর্শকের নেতৃত্বে ১২ জন ফায়ারম্যান অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন। পরে মহড়ার মাধ্যমে পানিতে ডুবে যাওয়া,অগ্নিকান্ড ও ভূমিকম্পে আটকে পড়াদের উদ্ধার প্রক্রিয়া তুলে ধরেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

পিএফএম লিডার টিটু বসাকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার,সাংবাদিক খালেদ রায়হান। উদ্বোধনী বক্তব্য রাখেন সাব-অফিসার মোঃ ছাবের আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন,মাওলানা হাফেজ ফোরকান,
রেড ক্রিসেন্ট সোসাইটির টিস লিডার মো.জোবাইর মোহাম্মদ জিসান,সিনিয়র রোবার স্কাউট গ্রুপ লিডার অর্ণব বিশ্বাস।

অনুষ্ঠানে অতিথিরা বলেন,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। যেকোনো দুর্যোগ-দুর্ঘটনায় এ বাহিনীর সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় কাজ করেন। দেশের মানুষের কাছে তারা এখন নির্ভরতার প্রতীক। জলবায়ু পরিবর্তন,অগ্নিকাণ্ড,সড়ক দুর্ঘটনা,বন্যা,ভবনধস ও ভূমিকম্পের ঝুঁকির কারণে ফায়ার সার্ভিসের গুরুত্ব দিনদিন বাড়ছে। এ কারণে বাহিনীর জন্য আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত সরঞ্জাম নিশ্চিত করতে সরকার কাজ করছে।

ইতমধ্যে চন্দনাইশ ফায়ার সার্ভিস দ্রুত সময়ে সর্বোচ্চ সেবা প্রদানের বিষয়টিকে গুরুত্ব দেয়ায় বক্তারা ধন্যবাদ প্রদান করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.