রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট 

 

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে মাসুদ (৪৫) নামের এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনীতে এই ঘটনা ঘটে।

 

নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এবং উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে। তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রাথী।

 

এলাকাবাসীর ধারণা, কর্ণফুলী নদীর বালু নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটতে পারে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

মন্তব্য করুন

Your email address will not be published.