নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন করের হাট রেঞ্জে অবৈধ ভাবে বালি বোঝাই একটি ডাম্প ট্রাক আটক করা হয়।
শনিবার (১৮ই জুলাই) গভীর রাতে করেরহাট রেঞ্জের করেরহাট বিট কাম চেক স্টেশনের ঝিলতলী এলাকা থেকে বালি বোঝাই এই ডাম্পার ট্রাকটি আটক করা হয়।
করেরহাট রেঞ্জ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাত আনুমানিক ১টার দিকে রেঞ্জের করেরহাট বিট কাম চেক স্টেশনে অবৈধ ভাবে পরিবহন ও বালি পাচারের সময় একটি সাঁড়াশি অভিযানের মাধ্যমে বালি বোঝাইসহ ডাম্পার ট্রাকটি আটক করা হয়।
করেরহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মো:আলাল উদদীন বলেন- ডিএফও স্যারের নির্দেশক্রমে এবং আমাদের সহকারী বন সংরক্ষক মো:মাহদী স্যারের তত্বাবধানে ও মো: মারুফ হোসেন,সবস,(করেরহাট রেঞ্জ প্রশিক্ষণার্থী) এর নেতৃত্বে সংশ্লিষ্ট চেক স্টেশনের টহল দলের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। পরবর্তীতে বন মামলা রজুর কাজ চলমান রয়েছে।