চন্দনাইশে প্রকাশ্যে প্রবাসীর নির্মাণাধীন ঘরের গ্রেড বিম ভেঙে দিল দূর্বৃত্তরাঃ থানায় অভিযোগ দায়ের

 

চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসী ফরহাদুল ইসলাম সজীবের নির্মাণাধীন ঘরের গ্রেড বিম ভেঙে দিয়েছে দূর্বৃত্তরা । উপজেলার বরমা ইউনিয়নের পশ্চিম কেশুয়া এলাকায় এঘটনা ঘটে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। বিম ভাঙার ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত বুধবার সকালে ঘটনাটি ঘটলেও ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি সবার নজরে এসেছে। ভিডিও তে দেখা যাচ্ছে পুরাতন ঘরের সামনে আরেকটি রুম তৈরির জন্য সদ্য নির্মিত গ্রেড বিম ভেঙে দিচ্ছে একাধিক ব্যাক্তি, কাচা বিমের শাটারিং খুলে ফেলে দিচ্ছে। জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ফরহাদের পিতা ফরিদুল ইসলাম। অভিযোগে প্রতিবেশী ফয়েজ আহমদের ছেলে মহিউদ্দিন, সাইফুউদ্দিন, নাঈম উদ্দিন, মফজল আহাম্মদ ও তার ছেলে সোলাইমান এবং বাদশা মিয়ার ছেলে আকতার মিয়াকে বিবাদী করা হয়েছে। এব্যাপারে প্রধান অভিযুক্ত মহিউদ্দিনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ফরিদুল ইসলাম বিএস সূত্রে জায়গার মালিক হলেও আর এস মূলে আমরা মালিক তাই ভেঙেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে অভিযোগ দায়েরকারী ফরিদুল ইসলাম জানান, আমার প্রবাসী ছেলে অনেক কষ্টে একটি রুম তৈরির টাকা জোগাড় করেছে ওরা ভেঙে দেয়ায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, ঘর নির্মাণও অনিশ্চিত। সরকারি নির্দেশনা অনুযায়ী বিএস রেকর্ড চূড়ান্ত তবুও তারা মানছেনা। স্থানীয় ইউপি সদস্য সাদেকুর রহমান জানান, সজীবের মা-বাবা অনেক আগে থেকেই ঘর করে বসবাস করছে, কাগজে দেখলাম তারা বিএস সূত্রে মালিক ওদিকে মহিউদ্দিনরা আর এস সূত্রে মালিক দাবি করছে।অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই সাহিন আলম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Your email address will not be published.