পুলিশের অভিযানে ১৬ টি চোরাই মোবাইল উদ্ধার এবং সংঘবদ্ধ চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের  সদস্য গ্রেফতার

মিরসরাইয়ে -

মীরসরাই, প্রতিনিধিঃ

পুলিশ সুপার চট্টগ্রাম জনাব মো: মাসুদ আলম বিপিএম মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মীরসরাই থানা জনাব ফরিদা ইয়াসমিনের সার্বিক তত্ত্বাবধান ও প্রত্যক্ষ অংশগ্রহণে মীরসরাই থানা পুলিশ সংঘবদ্ধ চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় ও ছিনতাই চক্রের সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রাত অনুমান ২৩.৪৫ ঘটিকায় মীরসরাই থানাধীন পৌরসভার ৫ নং ওয়ার্ডের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর পশ্চিম পার্শ্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামূখী লেইনে চেকপোষ্ট করাকালীন সংঘবদ্ধ চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য মো: ছাদেক(৩৮), পিতা-মো: কুতুব আলী, মাতা-মোছা: ছায়বান বিবি, সাং-হতুরা চুয়াবহর বটেশ্বর, ডাকঘর-খাদিমনগর-৩১০৩, থানা-শাহপরান(র:), এসএমপি, সিলেটকে ১৬ টি বিভিন্ন মডেলের চোরাইকৃত মোবাইলসহ আটক করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবত একটি সংঘবদ্ধ চক্রের সাথে চোরাই মোবাইল অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে। সংঘবদ্ধ চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় সিন্ডিকেটএর সাথে জড়িত মূলহোতাদের আইনের আওতায় আনতে মীরসরাই থানা পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। গোয়েন্দা তৎপরতা, প্রযুক্তিনির্ভর তথ্য বিশ্লেষণ, নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রেখে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মীরসরাই থানা পুলিশ বদ্ধপরিকর।

মন্তব্য করুন

Your email address will not be published.