ফটিকছড়িতে পানিতে পড়ে দুই মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া সুন্দরপুরে

 

ফটিকছড়ি প্রতিনিধি: নাজিম উদ্দীন 

২৭ আগস্ট দুপুর আনুমানিক ১২ দিকে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া সিকদার বাড়ি এলাকায় পানিতে পড়ে দুই মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো—জাহাঙ্গীরের ছেলে মো. জাহেদ এবং শুক্কুরের ছেলে মো. তাহসিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানিতে পড়ে তারা দুজনই মারা যায়। মর্মান্তিক এ ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

দুই মাদ্রাসাছাত্রের অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। তাদের মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়রা গভীরভাবে শোকাহত।

নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

Your email address will not be published.