চকরিয়ায় চাঞ্চল্যকর জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন; ২ আসামি গ্রেপ্তার ও ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

 

মো. সেলিম উদ্দিন খাঁন

পুলিশ সুপার, কক্সবাজার এ.এন.এম. সাজেদুর রহমানের দিকনির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল আজিজ-এর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ আরিফুর রহমান, চকরিয়া থানার নেতৃত্বে চকরিয়া থানা পুলিশ চাঞ্চল্যকর যুবদল নেতা মোঃ জিসান (২৬) অপহরণ ও হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

তথ্য-প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রথমে আনোয়ার হোসেন প্রকাশ কাল্লু ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত জিসাত মিয়া প্রকাশ শওকত ড্রাইভার (২৯)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিলভার রঙের নোহা গাড়ি, রেজিঃ নং- চট্টমেট্রো-চ-১১-৫৯৬৯ জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকাণ্ডের পরিকল্পনা ও কিলিং মিশনে অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, অর্থদাতা ও অন্যান্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্যযে, গত ২৭/০৯/২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাতে কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকা হতে জিসানকে সাদা/সিলভার রঙের নোহা গাড়িতে অপহরণ করা হয়। পরবর্তীতে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.