চট্টগ্রামে অবৈধ বালুবাহী ড্রাম্পার ট্রাকসহ আটক ১

চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন -

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের ফটিকছড়ি- মিরশরাই সীমান্তবর্তী করেরহাটে সংরক্ষিত বনাঞ্চল থেকে উত্তোলন করা অবৈধ বালু পরিবহনের সময় একটি ডাম্পার ট্রাক আটক করেছে বন বিভাগ। এ সময় বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. ছালাউদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে করেরহাট
রেঞ্জাধীন করেরহাট বিট কাম চেক স্টেশনের
ঝিলতলী এলাকায় অভিযান চালিয়ে ডাম্পারটি
আটক করা হয়। বন বিভাগ জানায়, ডাম্পারটিতে
আনুমানিক ১৯৮ ঘনফুট বালু ছিল।
আটক ব্যক্তি মো. ছালাউদ্দিন ফেনীর ছাগলনাইয়া
উপজেলার জয়পুর এলাকার তোরাব আলী মুন্সী
বাড়ির বেলায়েতের ছেলে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সংরক্ষিত বনাঞ্চল
থেকে উত্তোলন করা বালু অবৈধভাবে পরিবহন ও পাচারের খবর পেয়ে করেরহাট বিট কাম চেক স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বালুভর্তি ডাম্পারটি আটক করা হয়। পরে স্থানীয় ব্যবস্থাপনায় ডাম্পারসহ জব্দ করা বালু করেরহাট রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।
অভিযানে করেরহাটের সহকারী বন সংরক্ষক মো.
রেজাউল মৃধার তত্ত্বাবধানে এবং করেরহাট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. মারুফ হোসেনের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা অংশ নেন। এ সময় করেরহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা সুরজিত চৌধুরীসহ সংশ্লিষ্ট টহল দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

Your email address will not be published.