মিরসরাই রেঞ্জে ৮টি টিয়া পাখি উদ্ধার, নেতৃত্বে বিট কর্মকর্তা আল আমিন

চট্টগ্রাম উত্তর বনবিভাগের মিরসরাই রেঞ্জ-

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 

চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন মিরসরাই রেঞ্জের আওতাধীন  মিঠাছড়া বাজারে বাস স্টেশন এলাকা  থেকে ৮টি টিয়া পাখি উদ্ধার করা হয়।

৮ অক্টোবর (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই রেঞ্জের মিঠাছড়া বাজারের বাস স্টেশনের পূর্বদিক থেকে টিয়া পাখি উদ্ধার করেন গোবানিয়া বিট কর্মকর্তা আল আমিন।

বিট কর্মকর্তা আল আমিন বলেন, রেঞ্জের বাস স্টেশনের পূর্বের এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টিয়া পাখি উদ্ধার করা হয়।উক্ত অভিযানে জোরারগঞ্জের বিট কর্মকর্তা হাসানুজ্জামানাহ সঙ্গীয় স্টাফরাও অংশ নিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.