খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা কারাগারে মিলন বিকাশ ত্রিপুরা নামে পর্ণোগ্রাফি মামলার আসামীর আত্মহত্যা করেছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের সদর হাসপাতালে পাঠিয়েছে। কারাগারে আসামীর মৃত্যুর ঘটনা তদন্ত কমিটি গঠনের পক্রিয়া চলছে।
জেলার গুইমারা থানায় দায়েরকৃত একটি পূর্ণোগ্রাফি মামলায় পুলিশ গত ১৬ মে মিলন বিকাশ ত্রিপুরাকে গ্রেফতার করে। আদালত ১৭ মে তাকে জেল হাজতে পাঠানোর নিদ্দেশ দেন।
খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার দিদারুল আলম জানান, আসামী মিলন বিকাশ ত্রিপুরা শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে টয়লেটে যায়। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও টয়লেট থেকে বের না হলে অন্য আসামী টয়লেটে গিয়ে দেখে মিলন বিকাশ ত্রিপুরা গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রশীদ জানান, জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের বিষয়টি পরিস্কার হবে।
জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন জানান, কারাগারে আসামী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।