গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি-
গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর এলাকায় গত সোমবার রাতে বৃষ্টি হওয়ার পর থেকেই মরা পদ্মা নদী ভাঙ্গন শুরু হয়েছে।ভাঙ্গন আতঙ্কে এলাকাবাসী। বালিচরের নীচে চাপা পড়া মরা গাঙ্গে বান ডেকেছে। ঘোলা পানিতে এখন টুইটুম্বর। ভাটির চলতি পথে ছুটে যাবার সময় সমানে এক’পাড় ভেঙ্গে চলেছে। বিশেষ করে পূর্ব পাড়ে তান্ডব শুরু করেছে। সারাদেশের ন্যায় গোয়ালন্দ উপজেলায় সোমবার দিবাগত রাত থেকে শুরু হয় বৃষ্টি ও ঝোড়ো হওয়া। বৃষ্টিও জড়ো হওয়ার পর থেকেই শুরু হয় এই এলাকার মরা পদ্মার ভাঙ্গন। এ এলাকার একাধিক বাসিন্দারা বলছেন ফসলি জমি প্রায় ১০০ থেকে দেড়শ ফিট নদীগর্ভে চলে গেছে।এই এলাকার একাধিক বাসিন্দারা জানান কিছু অবৈধ ড্রেজার ব্যবসায়ী দীর্ঘদিন এই মরা পদ্মা নদীতে অবাধে বালু উত্তোলন করে বিক্রির মহোৎসব চালিয়ে আসছিল। এই অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলেই এই মরা পদ্মায় আবার ভাঙ্গন সৃষ্টি হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে এই অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা সহ জরিমানা এবং মেশিন ধ্বংস এবং পাইপ ভেঙে ফেলা হয় বিভিন্ন সময়। উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির বলেন, অসময়ে এই মরা পদ্মা নদী ভাঙ্গন একটি দুঃখজনক। মরা পদ্মা ্নদীতে আর ড্রেজার মেশিন বসানো না হয় আমি সেদিকে খেয়াল রাখব। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন বলেন, নদী ভাঙ্গন রোধে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।