হাজীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জ উত্তর শ্রীপুর হইতে রাব্বি (২৮) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ০৮ জুন (মঙ্গলবার) হাজীগঞ্জ ২নং বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর মজুমদার বাড়ির আম গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
হাজীগঞ্জ থানার এসআই মো.সেলিম বলেন, আজ ২নং বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই এলাকার আম গাছ থেকে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার করা হয় । প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে ।
নিহতের বাড়ি একই ইউনিয়নের স্বর্না গ্রামে ।পারিবারিক সুত্রে যানাযায় সে পেশায় সিএনজি চালক ও মাদকসেবী ছিল । পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ চাঁদপুর মর্গে পাঠানো হয় । রাব্বি সুহাজীবাড়ির সিরাজূল ইসলামের ছেলে । বাসায় স্ত্রীর সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। মাসখানেক আগে ঝগড়া করে রাব্বির স্ত্রী বাবার বাড়ি চলে যান। তাদের ঘরে ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে সে ঠিকমত বউ বাচ্ছার খোজখবর নিতনা । হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন-খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে য়ায় এবং লাশটিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয় । এবং এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয় ।
মন্তব্য করুন

Your email address will not be published.