চট্টগ্রামের কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রামের সিআরবি কাঠের বাংলোর পাশ থেকে অনিক চৌধুরী (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অনিক পটিয়া সরকারি কলেজের সম্মান শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে অনিকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন।

তিনি জানান, সিআরবি কাঠের বাংলোতে যাওয়ার পথে পাশের সড়ক রক্ষা গার্ডারের ওপর অনিক শুয়েছিল। তার দেহে প্রাণস্পন্দন ছিল না। তার মৃতদেহের পাশে বিষের বোতল পাওয়া গিয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.