ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার সদরে জালালাবাদে বেড়ীবাঁধ রক্ষা কল্পে চেয়ারম্যানের তত্বাবধানে ঈদগাঁও নদীতে স্পার বসানোর কাজ সম্পন্ন হয়েছে।
৯ জুন সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু করেন
জালালাবাদ ইউপি পরিষদ উদ্যোগে চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদের তত্ত্বাবধানে ৩নং ওয়ার্ড এর দক্ষিণ লরাবাগ নুরুল হুদার বাড়ির সামনে স্পার বসানোর কাজ সম্পন্ন করে।
স্পার বসানোর ফলে দক্ষিণ লরাবাগ, চরপাড়া কোনাপাড়ার পাশাপাশি ৪নং ওয়ার্ডের বেশ সংখ্যক লোকজনের উপকারে আসবে এ স্পার। খুশিতে উৎফুল্ল হয় এলাকাবাসী। কৃতজ্ঞতাও প্রকাশ করেন চেয়ারম্যানের প্রতি।
ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুন জানান, চলতি বর্ষা মৌসুমে বেড়ীবাঁধ রক্ষাকল্পে বিভিন্ন ওয়ার্ড়ে স্পার বসানোর কাজ অব্যাহত রেখেছেন চেয়ার ম্যান।