অবৈধ কাগজ দেখিয়ে বাড়ি দখলের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পৌরসভার আনন্দ নগর এলাকায় অবৈধ কাগজপত্র দেখিয়ে বাড়ি দখল করার অভিযোগ স্থানীয় ঠিকাদার সপন দেবনাথ নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।

শনিবার(১২ জুন) সকালে কাজল দাস তার বাবা-মায়ের রেখে যাওয়া নিজস্ব বাড়িতে ডুকতে না পেরে এমন অভিযোগ করেন।

স্থানীয়রা জানান, কাজল দাস এরা চার ভাই এখানকার স্থানীয় বাসিন্দা। তিন ভাই এলাকার বাহিরে থাকেন। তার বাবা এই ঘরসহ জায়গা রেখে কিছুদিন আগে মারা গেছে। এখন শুনতেছি তার বড় ভাই জায়গা বিক্রি করেছে অন্য তিন ভাইকে না জানিয়ে। এটা আজো কতটুকু সত্য আমরা জানিনা। এখন দেখতেছি হঠাৎ করে বাসায় লোকজন ডুকিয়ে দখল করতেছে সপন দেবনাথ। এক পর্যায়ে বাড়াবাড়ি হলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বাসা এবং গেইটে তালা লাগিয়ে দিয়েছে। এখন তারা ঘরে ডুকতে পারছেনা।

ঢাকা, চট্টগ্রাম থেকে এসে কাজল ও সজল বাড়িতে ডুকতে না পেরে বাহিরে খোলা আকাশের নিছে অসহায় হয়ে আছে তারা।

সজল দাশ বলেন, আমরা চার ভাই। আমাদের জন্য যে পৈত্রিক বসতবাড়ি রয়েছে তা ছেড়ে কোথাও যাবোনা। আমার বড় ভাই আমাদেরকে না জানিয়ে যদি বিক্রি করে থাকে তাহলে তার অংশটুকু সে বুঝাই দিবে। আমরা আমাদের অংশ বিক্রি করবোনা। আমরা এই বাড়িতে বসবাস করবো। এটা ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই।

কাজল দাশ জানান, আমার মা-বাবার রেখে যাওয়া সম্পত্তি এটা ছাড়া আমাদের আর কিছু নাই। এখানে আমার মায়ের মৃত দেহ পড়ে আছে। আমি এই জায়গা ছেড়ে কোথাও যেতে পারবোনা। আমি চাই আমাদের জন্য রেখে যাওয়া সম্পত্তি আমরাই ভোগ করবো। এখানে সপন দেবনাথ এসে কেনো দখল করবে। আমরা তার আইনগত বিচার চাই। সে বেআইনি ভাবে লোকজন নিয়ে এসে আমাদের জায়গা দখল করতেছে।

অভিযোগ অস্বীকার করে সপন দেবনাথ বলেন, আমি এই জায়গা তার বড় ভাইয়ের কাছ থেকে কিনে নিয়েছি। যারফলে আমি বাড়ি দখল নিতে গিয়েছি। এখন তারা এসে আমার সাথে বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। আমি তাদের ভাইকে আসতে বলেছি। তিনি আসলে তারা সব ভাই বসে এটার সমাধান করে আমাকে বুঝিয়ে দিবে।

মন্তব্য করুন

Your email address will not be published.