সাতকানিয়া প্রতিনিধি:
সতেরো হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের দুইজন ও পটিয়ার একজন গ্রেফতার হয়েছে সাতকানিয়ায়।
উপজেলার কেরানীহাটের উত্তরে তেমুহনি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নোহা গাড়িসহ তাদের গ্রেফতার করে সাতকানিয়া থানা পুলিশ।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসাইন।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফের মনির আহমদের ছেলে নুরুল কবির (২৪), একই উপজেলার মৃত ফোরকানের মেয়ে দিলোয়ারা বেগম (৩৫) ও পটিয়ার মৃত বাবুলের ছেলে মোহাম্মদ (২৯)।
ওসি আনোয়ার হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সতেরো হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সাতকানিয়ায় থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
আরো পড়ুন