ঘরবন্দি অপুর সংগ্রাম

‘ঢালিউড কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। করোনা মহামারির এই সময়ে ঘরবন্দি সময় কাটাচ্ছেন। ফিট থাকতে নিয়মিত শরীরচর্চা করছেন এই অভিনেত্রী।
গতকাল সকালে জিমের কয়েকটি ছবি ফেইসবুক পেইজে প্রকাশ করেন অপু। ‘গুড মর্নিং’ ক্যাপশনের ছবিগুলো তিন ঘণ্টার ব্যবধানে প্রায় এক লক্ষ লাইক, ১৩ হাজার কমেন্টস এবং আড়াইশ বারের বেশি শেয়ার হয়েছে।
ছবিগুলোতে তাকে কালো শরীরচর্চার পোশাকে দেখা গেছে। শারীরিক গঠন ঠিক রাখতে এরই মধ্যে ওজন কমিয়েছেন অপু। বাড়তি মেদ কমিয়ে ফেলতেও সক্ষম হয়েছেন তিনি। এ কারণে খাদ্য তালিকাতেও এনেছেন পরিবর্তন। অপু ঘড়বন্দি এই সময়ে ফিটনেস ধরে রাখার সংগ্রাম করছেন। হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। সম্প্রতি ডায়েল রহমান পরিচালিত ‘ঈশা খাঁ’ সিনেমার শুটিংও শুরু করেছেন। কয়েকদিন আগে ‘ছায়াবৃক্ষ’র শুটিং শেষ করেছেন। এরও আগে শেষ করেছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার প্রথম লটের শুটিং। অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘প্রিয় কমলা’ গত মাসে মুক্তি পায়। তার মুক্তি প্রতিক্ষীত আরেকটি সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’।

মন্তব্য করুন

Your email address will not be published.