আনোয়ারায় আকাশে ‘রহস্যজনক’ ড্রোন!

চট্টগ্রামের আনোয়ারায় বিমান বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের (রাডার অফিস) পাশেই একটি ‘রহস্যজনক’ ড্রোন পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার বটতলী  ইউনিয়নের ছিরা বটতলী গ্রামে ইসহাক ডাক্তারের বাড়ির পুকুরে ড্রোনটি এসে পড়ে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইলিয়াছ জানান, দুপুরে বাড়ির পুকুর পাড়ে ছেলেরা খেলতে গেলে ড্রোনটি অবতরণ করে পুকুরে পড়তে দেখে। তখন তারা সেটি উদ্ধার করে। কিছুক্ষণ পর একটি মাইক্রোবাস যোগে অজ্ঞাত ৩ যুবক ড্রোনটি নিজেদের দাবি করে নিয়ে চলে যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.