হালদার মোহনায় অভিযানে ৪০ হাজার মিটার জাল জব্দ

চট্টগ্রামে কর্ণফুলী নদীর কালুরঘাট সেতু থেকে হালদা কর্ণফুলীর মোহনা ও হালদা নদীর ছায়ার চর এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে নৌপুলিশ। রবিবার (১ আগস্ট) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান  বলেন, হালদার মোহনায় অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি আমরা। ঈদ উল আজহা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ অবৈধ মাছ শিকারিরা বিভিন্ন ধরনের জাল পেতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে প্রায় ৪০ হাজার মিটার সূতার ভাসান জাল, বেহুন্দি জাল বসানোর ২০টি ‘ফিক্সড ইঞ্জিন’ বাঁশ নদী থেকে জব্দ তালিকা মূলে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.