সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের গণটিকা কার্যক্রম পরিদর্শন,স্বাস্থ্যকর্মীদের ও শৃঙ্খলা রাখতে সহায়তা প্রদান

আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যেগে গতকাল শনিবার সকালে পৌরসভা ও ইউনিয়নে গণ টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে একটি পরিদর্শন টিম উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেছেন। এতে নেতৃত্ব দেন উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব। এ কার্যক্রমে পৌরসভা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা স্বাস্থ্য কর্মীদের সহায়তা ও শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখেন। টিমে অন্যান্যদের মধ্যে ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি নুরুল আমিন,শিবলি নোমান মিঠু,আক্তারুজ্জামান রাশেল,আবদুল বায়েস,যুগ্ম সম্পাদক মুনির হোসেন, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান চৌং,মো.রায়হান, মো.মিজান,দপ্তর সম্পাদক শহিদুল আলম,প্রচার সম্পাদক মো.সাইফুল, গ্রন্থনা সম্পাদক আহমেদ নাসিম ও সদস্য মো.জায়েদ, মো.সুমন,মো.রুবেল ও মো.মহিউদ্দিন।

মন্তব্য করুন

Your email address will not be published.