বাসায় গিয়ে টিকাদানের জেরে চাকরিচ্যুত স্বাস্থ্যকর্মী

চট্টগ্রামে বাসায় গিয়ে টিকা দেওয়ার ঘটনায় জড়িত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী বিষু দে’কে চাকরিচ্যুত করা করেছে । এছাড়া ঘটনা তদন্তে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের কমিটিও।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে এ তথ্য জানান সিটি করপোরশেনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আক্তার।

তিনি বলেন, অভিযুক্ত স্বাস্থ্যকর্মী চুক্তিভিত্তিক চাকরি করতেন। ঘটনার পর তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্তের জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে কমিটিতে কারা কারা রয়েছেন তা জানাতে পারেন নি।

এর আগে সোমবার (৯ আগস্ট) বাসায় গিয়ে টিকাদানের অভিযোগে ২ জনকে আটক করে খুলশি থানা পুলিশ।

মন্তব্য করুন

Your email address will not be published.