পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামে পাহাড় কেটে পরিবেশ নষ্ট করায় ২ জনকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে । তারা হলেন- বায়েজিদ এলাকার মো. সাইদুল ইসলাম ও রেখা বেগম।
মঙ্গলবার (১০ আগস্ট) নগরীর খুলশীতে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এক শুনানির পর এই জরিমানা করা হয়েছে। এছাড়া পুরাতন কালুরঘাট এলাকায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া ওয়ার্কসপ পরিচালনা করায় মো. মাহমুদ নামের এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী। তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া পাহাড় কাটায় একজনকে ৪৫ হাজার ও আরেক জনকে ১২ জরিমানা করা হয়েছে। তাদের জরিমানার টাকা আগামী ৭ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।