চট্টগ্রামে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের খেজুরতলা এলাকা থেকে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ২৩০ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মোরশেদ (২৯), মো. রতন মাঝি (৫২), মো. রাসেল (২৫), আবুল কালাম (৫৫) ও মো. শাকিল (২৪)।

সোমবার (৯ আগস্ট) রাত ১০টায় তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ ১ হাজার ২৩০ টাকা ও ৫৪টি তাস উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.