‘ফুসফুসকে গলা চেপে ধরে তার দেহের ওপর হাসপাতাল আমরা চাই না’

সিআরবি হলো চট্টগ্রামের ফুসফুস। আর ফুসফুসকে গলা চেপে ধরে তার নিঃশ্বাস বন্ধ করে দিয়ে আমাদের দেহের ওপর হাসপাতাল আমরা চাই না।আজ মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১১ টায় সিআরবি রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠন নাগরিক সমাজ চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক প্রফেসর ড. অনুপম সেন এ কথা বলেন।

তিনি বলেন, সিআরবি হচ্ছে চট্টগ্রাম ঐতিহ্যের লীলাভূমি প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও দৃষ্টিনন্দন এলাকা। শহরের মধ্যখানে আমরা শ্বাস নিতে পারি। এই শহরে আরো বিনোদনের ভূমি ছিলো যা আজকালের বিবর্তনে হারিয়ে গেছে দখল করে নিয়েছে ইট-পাথরের বড় বড় দেয়ালগুলো। সিআরবি এলাকাটি হচ্ছে হেরিটেজ জোন খ্যাত, অন্যদিকে রয়েছে চবি’র প্রথম নির্বাচিত শহিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফসহ ১১ জন মুক্তিযোদ্ধার কবর। সিডিএ’র মাস্টার প্ল্যান ও ডিটেইল এরিয়া প্ল্যানে সুস্পষ্ট বলা আছে এখানে কোনা স্থাপনা নির্মাণ করা যাবে না। প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে ইউনাইটেড গ্রুপ ও রেলওয়ের অসাধু কয়েক কর্মকর্তার যোগসাজশে “পিপিপি” চুক্তিটি সম্পাদনা করেছেন।

তিনি আরো বলেন, সিআরবিতে যদি হাসপাতাল হয় তাহলে পরবর্তী প্রজন্ম কিছুই দেখতে পাবে না চট্টগ্রামের ইতিহাসও জানবে না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশাবাদী সিআরবিকে তিনি রক্ষা করবেন। আমরা হাসপাতাল চাই তবে শহরের অন্য কোনো জায়গায় তা হোক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী (বাবুল)।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নাগরিক সমাজ চট্টগ্রামের কো-আহবায়ক ড. মাফুজুর রহমান, মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, একুশে পদক প্রাপ্ত আহমেদ ইকবাল হায়দার, প্রফেসর ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফরিদ চৌধুরী, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব কাজী মহসিন, সাংবাদিক শুকলাল দাস, সাংবাদিক কামাল পারভেজ, সাইফুল ইসলাম বাবু, রাসেদ হাসান, তানভীর হোসেন, এডভোকেট রাসেদুল আলমসহ আরো অনেকে।

সাংবাদ সম্মেলনে নাগরিক সমাজ চট্টগ্রাম প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এবং সিআরবিকে বাঁচাতে আরো সৌন্দর্য করে তুলার আহবান জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.