বাঁশখালীতে কয়লাবিদ্যুৎকেন্দ্রে চীনা শ্রমিক নিখোঁজ

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন এস আলম কয়লা বিদ্যুৎকেন্দ্রে একজন চীনা নাগরিক শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার দুপুর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না বলে বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়। ওই শ্রমিকের নাম মাউমিং কোম্পানির সাব-কোম্পানি সিপিপি’র অধীন একজন চাইনিজ শ্রমিক জি কুইনজেন (৩৪) । তিনি ওই কেন্দ্রে পাইপ বসানোর কাজে নিয়োজিত ছিলেন। তিনি কয়লাবিদ্যুৎকেন্দ্রে পাইপলাইনে কাজ করতেন। স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর ১ টার পর নির্মাণাধীন কয়লাবিদ্যুৎকেন্দ্রে কর্মরত চীনা শ্রমিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় খুঁজেও পাওয়া যায়নি। চীনা প্রতিষ্ঠান সেফকো থ্রি পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এর অর্থায়নে এস আলম গ্রুপের মালিকানায় এস এস পাওয়ার প্ল্যান্ট নামে এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে। এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রে প্রায় ছয় হাজার শ্রমিক কাজ করছেন। শ্রমিক নিখোঁজ সম্পর্কে এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়ক ফারুক আহমেদ বলেন, বুধবার দুপুর থেকে জি কুইনজেন নামে একজন চায়নিজ কে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁকে খুঁজে বের করতে বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালাচ্ছে। এ বিষয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. হুমায়ূন কবির বলেন, ‘কয়লাবিদ্যুৎকেন্দ্রের চীনা শ্রমিক নিখোঁজের খবর আমরা পেয়েছি। আমরা ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।

মন্তব্য করুন

Your email address will not be published.