নিজস্ব প্রতিবেদকঃ
মিয়ানমার থেকে এবার আসছে ভয়ংকর এক মাদক। মেটাফিটামিন যুক্ত এক মাদকের এক গ্রামের দামই এক লাখ টাকা। মঙ্গলবার (১০ আগস্ট) রাতে কোতোয়ালী থানার লালদিঘীর মোড় থেকে মো. নুরুল আফছার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিএমপির ডিবি পুলিশ। তার কাছ থেকে ৪৩০ গ্রাম মেটাফিটামিন যুক্ত মাদক উদ্ধার করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ সালাম কবির বলেন, ‘আমরা ধারণা করছি এসব মাদক মিয়ানমার থেকে এসেছে। এসব মাদকের প্রতি গ্রামের দাম এক লাখ টাজা। উদ্ধার হওয়া ৪৩০ গ্রাম মাদকের আনুমানিক মূল্য ৪৩ লাখ টাকা। এসব মাদক চন্দনাইশের আজিজুর রহমানের কাছ থেকে সংগ্রহ করেছিল নুরুল আফসার। লালদিঘির পাড়ে এসব বিক্রির জন্য অবস্থান নিয়েছিল সে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।