দীঘিনালা প্রতিনিধি:
১৫ আগস্ট সারা দেশের ন্যায় দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ট বাঙালি স্বাধীন বাংলাদেশের বিপ্লবী মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে সীমিত পরিসরে দিবসটি পালন করা হয়েছে।
১৫ই আগস্ট (রবিবার) সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধ্বনমিত উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরবর্তীতে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী এবং নির্বাচিত (সভাপতি) মোঃ কাশেম মহোদয়।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ (সম্পাদক) বিদ্যুৎ বরন চাকমা, সিনিয়র (সহসভাপতি) মোঃ মাহবুব আলম, দীঘিনালা প্রেস ক্লাবের (সভাপতি) মোঃ জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক (সম্পাদক) মোঃ সফিক, মোঃ মনির ফরাজি, মোঃ আলমগীর হোসেন প্রমূখ।