সাতকানিয়ার এওচিয়ার মিশু মোটর বাইকে নিহত

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় গোলাম মোস্তফা মিশু (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার এওচিয়ার টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষর্শীরা গুরুতর আহতবস্থায় উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিশু দক্ষিণ কাঞ্চনা বকশিরখীল এলাকার কামাল পাশার ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.