ভেজাল তেল সংরক্ষণ ও বিক্রয়,  জরিমানা

ভেজাল পণ্য হিসেবে প্যারাসুট নারিকেল তেলের মত প্যারামুট নামক ভেজাল নারিকেল তেল সংরক্ষণ ও বিক্রি করায় শামসুন নহার নামে এক পাইকারী বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের আমানবাজার এলাকায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলমের নেতৃত্বে বিএসটিআইয়ের প্রতিনিধিসহ এ অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলা ইউএনও শাহিদুল আলম বলেন, প্যারাসুট নারিকেল তেলের মতো প্যারামুট নামক ভেজাল নারিকেল তেল সংরক্ষণ ও বিক্রি করায় শামসুন নহার নামের এক পাইকারী বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই আইন- ২০১৮ এর ২৭(১) ধারায় এ জরিমানা করা হয় তাকে। এছাড়াও বিএসটিআইয়ের প্রতিনিধিকে পণ্যসমূহ যাছাই করে উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.