চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় আজ রোববার ৫ ডিসেম্বর ফাঁশিয়াখালী ইউনিয়নের নৌকার প্রার্থী হেলাল উদ্দিন মামলার জামিন চাইতে গেলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালদের বিচারক রাজীব কুমার দেব জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, ২০২০ সালে ফাঁশিয়াখালী ভেন্ডিবাজার এলাকায় র্যাবের একটি দল ইয়াবা কারবারিদের ধরতে গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের উপর হামলা চালানোর ঘটনায় দুটি মামলা হয়। ওইসব মামলায় হেলাল উদ্দিন আসামি ছিলেন। মামলা দুটির চার্জশীর্টও প্রদান করে পুলিশ।
চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবি এডভোকেট লুৎফুল কবির জানান, হেলাল উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া থানায় জিআর ১৯২/২০ ও জিআর ১৯৪/২০ দুটি মামলায় ওয়ারেন্ট ছিল। রোববার সকালে জামিন চাইতে গেলে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, চতুর্থ দফায় ইউপি নির্বাচনে চকরিয়ার ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হবে। মো. হেলাল উদ্দিন ফাঁশিয়াখালী ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী।