চট্টগ্রামে নালা ও ফুটপাত দখল : ২০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন শুলকবহর এশিয়ান হাইওয়ের পাশের নালা ও ফুটপাত অবৈধভাবে দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে চান্দগাঁও থানাধীন শুলকবহর এশিয়ান হাইওয়ের পাশের নালা ও ফুটপাত অবৈধভাবে দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৪ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.