বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফার ইন্তেকাল

কালিয়াইশ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল আহবায়ক হাসান করিমের বাবা বীর মুক্তিযোদ্ধা আহামদ ছফা (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখেযান। মরহুমের নামাজে জানাজা ২১ জানুয়ারী (শুক্রবার) বাদে মাগরিব স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সরকারীভাবে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সাতকানিয়া উপজেলা প্রশাসন, সাতকানিয়া মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সাতকানিয়া থানা, ইপসা সস্পোর্টিং ক্লাব, কালিয়াইশ ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.