বাজালিয়ায় নির্বাচিত হলেই মাস্তানী করার লাইসেন্স দেবেন -শহীদুল্লাহ চৌধুরী(ভিডিও)

 

নিজস্ব প্রতিবেদক-

সাতকানিয়ার বাজালিয়ায় ইউপি নির্বাচনে নির্বাচিত হলেই মাস্তানী করার অবাধ লাইসেন্স দিবেন বলে নির্বাচনী এক উঠান বৈঠকে- প্রকাশ্যে ঘোষনা দিয়ে ভোট প্রার্থনা করেন সদ্য বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ চৌধুরী।

৪ঠা ফেব্রুয়ারী (শুক্রবার)রাতে বাজালিয়ার ৫নং ওয়ার্ডে এলডিপি বিএনপি জামায়াত আয়োজিত উঠান বৈঠকে প্রকাশ্যে তিনি এই মাস্তানী করার কথা গুলো বলেন।
এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ভিডিওটি দৈনিক চট্টগ্রাম সংবাদের হাতে এসেছে।

জানাযায়-বাজালিয়ার ৫নং ওয়ার্ডে বাজালিয়া ইউনিয়ন এলডিপির বর্তমান সভাপতি আনিস সিকদার এবং সাতকানিয়া থানায় একাধিক নাশকতামূলক মামলার আসামী জাকের হোসেনের নেতৃত্বে আয়োজিত উঠান বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগকে হায়েনার দল মোনাফেকের-দল উল্লেখ করে উপস্থিত জনসাধারণকে উত্তেজিত করে মানষিক বিকারগ্রস্থ উৎসাহ প্রদান করে বলেন এই ওয়ার্ডে বাইরের কেউ মাস্তানী করবেনা, মাস্তানী করতে হলে আপনারাই করবেন।

এবং মুনাফেকের দলের(আওয়ামী লীগের) সাথে আমার কোন সম্পর্ক নেই, আমি সর্বদলীয় প্রার্থী বলেও উপস্থিত সকলকে উদ্ভোদ্ধ করেন।

এদিকে আওয়ামী লীগকে হায়েনার দল আর মোনাফেকের দল বলায় সাতকানিয়ায় মুজিব আদর্শের লোকদের মাঝে চলছে চরম ক্ষোভ।

অনেকেই শহীদুল্লাহ্ চৌধুরীর ঘর ঘেরাও করে হায়েনার দল আর মোনাফেকের দল বলার প্রতিশোধ নিতে চান বলেও বিভিন্ন সুত্র নিশ্চিত করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.