ঈদগাঁওতে অগ্রগতি সমবায় সমিতির উদ্যোগে ব্যাটমিন্টন টুনার্মেন্টের ফাইনাল সম্পন্ন

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

 

কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

৪ই ফ্রেরুয়ারী রাত ৯টায় ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়া অগ্রগতি সমবায় সমিতির উদ্যোগে ঝাঁকজমকপূর্ণ পরিবেশে ব্যাটমিন্টন টূনামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর যুবলীগ সাধারন সম্পাদক, ইউপি চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক চৌধুরী রিকো। বিশেষ অতিথি ছিলেন, ঈদগাঁও উপ জেলা রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর।

স্থানীয় মেম্বার বজলুর রশিদের সভাপতিত্বে অন্য দের মাঝে অংশ নেন- টুনামেন্ট কমিটির সদস্য শাহাদাত,ফায়সাল,আরাফাত, তাফসীরুল হুদা, সমাজ সেবক আবদু রহমান, ব্যবসায়ী নাছির উদ্দিন, রুহুল আমিন। রেফারীর দায়িত্ব পালন করেন মিজানুর রহমান।

টান টান উত্তেজনার মধ্য দিয়ে ঈদগাঁওর মাইজ পাড়া বনাম জালালাবাদ পালাকাটার মধ্যকার ফাইনাল খেলায় বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রপি ও পরাজিত দলকে রানার্স আপের ট্রপি বিতরন করেন অতিথিরা।

 

মন্তব্য করুন

Your email address will not be published.