বাজালিয়ার মাতৃসদন হাসপাতাল উদ্ধোধন করেন এমপি নদভী

এই হাসপাতাল সবার সহযোগিতায়  ইনশাআল্লাহ এগিয়ে যাবে-সাংসদ নদভী

 

 

সৈয়দ আককাস উদদীন চট্টগ্রাম

 

সাতকানিয়া বাজালিয়ার বড়দুয়ারা নামক এলাকায় রাবেয়া খানম মাতৃসদন হাসপাতাল উদ্ধোধন করেন সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মু:নেজাম উদদীন নদভী।

আজ ১৩ই মার্চ(রবিবার)দুপুরে সাতকানিয়া বাজালিয়ার বড় দুয়ারায় এই হাসপাতালের উদ্ধোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাজালিয়া ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক তাপস কান্তি দত্ত ও পদুয়ার চেয়ারম্যান হারুনুর রশীদ এবং পশ্চিম ঢেমশার চেয়ারম্যান রিদুয়ানুল হক সুজনসহ এলাকার স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

উদ্ধোধনকালে এমপি নদভী বলেন -এই হাসপাতাল এই এলাকার মানুষের চিকিৎসা খাতের চাহিদা পূরণ করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

এই হাসপাতাল সবার সহযোগিতায়  ইনশাআল্লাহ এগিয়ে যাবে।

মন্তব্য করুন

Your email address will not be published.