ঈদগাঁও প্রতিনিধি:
সারাদেশের ন্যায় কক্সবাজারের ঈদগাঁওতেও যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল দশটায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় উদ্যোগে স্কুল মিলনাতনে প্রধান শিক্ষিকা খুরশিদুল জন্নাতের সভাপতিত্বে ও শিক্ষক মোজাম্মেল হকের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা আ,লীগ আহবায়ক আবু তালেব। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, শিক্ষক সিরাজুল হক,আবদুল মজিদ খাঁন, নুরুল কবির,পূর্ণাম পাল,তারেকুল হাসান, মো: রেজাউল করিম, গিয়াস উদ্দিন,আবদুল খালেক, মো: আলম,হাবিবুল্লাহ খালেদ,রফিকুল ইসলাম, নুরুল হুদা,জসিম উদ্দিন,আবদুল্লাহ আল নোমান,রুহুল আমিন,আবু বক্কর, ফাতেমা ও এম শামসুল আলম।
এ আলোচনা সভার পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ও শিক্ষার্থীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।