শিশুদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে নগর স্বেচ্ছাসেবক লীগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে শিশু-কিশোরদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন করেছে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে শিশুসমাবেশ চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন শিশুপার্কে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়।

সঞ্চালনা করেন নগর স্বেচ্ছাসেবকলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আজিজুর রহমান। বক্তব্য দেন সহ-সভাপতি হেলাল উদ্দিন, আবুল হাসনাত বেলাল, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাস, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, মাছুদ খান, দেবাশীষ আচার্য্য, তোসাদ্দেক নুর চৌধুরী তপু।

শেষে কেক কেটে শিশুদের মাঝে খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। শিশুদের জন্য পার্কের সব রাইডে বিনামূল্যে চড়ার ব্যবস্থা করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.