উখিয়ায় রেঞ্জ কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা, দুইটি ডাম্পার গাড়ি সহ পাঁচজন আটক

 

উখিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের মাটি পাচার রোধ করতে গিয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের উপর পাহাড় খেকো সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জনগণকে সাথে নিয়ে অস্ত্র’সহ ৫ জন সন্ত্রাসী ও দুইটি মাটিভর্তি ডাম্পার গাড়ি আটক করে বন কর্মকর্তা ও উখিয়া থানা পুলিশের হেফাজতে সরাসরি হস্তান্তর করা হয়। তবে, ঘটনা স্থল থেকে মূহুর্তে দুইজন সন্ত্রাসী পালিয়ে যায় বলে জানা যায়।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১২:৩০ মিনিটের সময় রামু ধোয়াপালং রেঞ্জের আওতাধীন মরিচ্যা বিটের অন্তর্গত মধুঘোনা নামক এলাকায় উখিয়া রেঞ্জ বনবিভাগের কর্মকর্তাদের উপরে সন্ত্রাসী হামলার ঘটনা টি হয়।

আটককৃত সন্ত্রাসী’রা হলেন, উখিয়া জালিয়াপালং ইউনিয়ন ১নং ওয়ার্ডের জুম্মাপারা এলাকার মৃত জাগির হোসেনের ছেলে মোঃ জসীম (৩৫), মোঃ আফাস (২৪), একই এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে, মোঃ সাবের (২০), আবুল কাশেমের ছেলে, গিয়াসউদ্দিন (২২), জাফর আলমের ছেলে, মোঃ জুনাইদ (২১)।

পলাতক আসামিরা হলেন, মৃত আমির হোসেনের ছেলে, নুরুল আলম (৩৫), হলদিয়াপালং ইউনিয়নের মধুঘোনা এলকার মোঃ ঠান্ডা মিয়ার ছেলে, নুরুল আলম ড্রাইভার প্রকাশ গুরামি (৪০)।

এই ব্যাপরে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, গতকাল রাতে আমার কাছে একটি খবর আসলো মধুঘোনা নামক এলাকায় উখিয়া ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনের উপর সন্ত্রাসী হামলা হচ্ছে মূহুর্তে আমি ঘটনা স্থলে গিয়ে অত্র এলাকার জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসী দের হাত থেকে বন বিভাগের লোকজন কে উদ্ধার করি এবং পাঁচ জন সন্ত্রাসী কে হাতেনাতে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করি।

তিনি আরো বলেন, এইসব পাহাড় খেকো সন্ত্রাসী’রা দিনরাত পাহাড়ের মাটি খেটে ডাম্পার যোগে পাহাড়ের মাটি পাচার করে থাকেন এতে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, বুধবার দিবাগত রাত ১২:৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়া মধুঘোনা নামক এলাকায় একটি অভিযানে গেলে, সন্ত্রাসীরা মূহুর্তে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে আহত করা হয়

এই সময় আমাদের পাশে এসে দাড়িয়েছেন হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী মূলত ওনার সহযোগিতায় ৫ জন সন্ত্রাসী কে অস্ত্র সহ আটক করতে সক্ষম হয়েছি। কিন্তূ ঘটনা স্থল থেকে দুইজন আসামি পালিয়ে যায় বর্তমানে আটক ও পালাতক আসামিদের বিরুদ্ধে বন মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.