বিএনপির পদ পেতে স্বেচ্ছাসেবক দল থেকে অব্যাহতির আবেদন শফিকুল ইসলাম রাহীর

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম দক্ষিণ বিএনপির আওতাধীন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির আহ্বায়ক পদে প্রার্থী হয়ে স্বেচ্ছাসেবক দলের পদ থেকে অব্যাহতির আবেদন করেছেন শফিকুল ইসলাম রাহী।

তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির আহ্বায়ক পদপ্রত্যশী।

গত ১৬ মার্চ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলের কাছে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

আবেদন কপির অনুলিপি দেয়া হয়েছে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খানকে।

লিখিত আবেদনে শফিকুল ইসলাম রাহী বলেন, আপনাদের বলিষ্ঠ নেতৃত্বে পরিচালিত সুদক্ষ ও সাহসী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখায় আমাকে ভারপ্রাপ্ত সভাপতি পদে মনোনীত করে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য। আপনাদের অর্পিত দায়িত্ব পালন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে দলীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণ করার চেষ্টা করেছি। আন্দোলন ও সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময়ে মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছি।

তিনি আরও বলেন, বর্তমানে আমার এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ মনে করেন স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনকে আরো বেগবান করতে আমি চট্টগ্রাম-১৪ আসনের আওতাধীন নবগঠিত উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা মূল দল বিএনপির দায়িত্ব নিলে আরো বেশি করে দলকে সুসংগঠিত ও জনগণের কল্যানে কাজ করতে পারবো। চলমান হাসিনা বিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও ভূমিকা রাখতে পারবো। যেহেতু দলের নিয়ম অনুযায়ী এক নেতার এক পদ বাস্তবায়নে উৎসাহিত করা হচ্ছে। সেহেতু স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতির পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি প্রতিশ্রুতি ব্যক্ত করছি, যে কোন প্লাটফর্মে কাজ করিনা কেন পূর্বের ন্যায় দল ঘোষিত যে কোন কর্মসূচি সফল করতে বলিষ্ঠ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ্।

অতএব, বিনীত প্রার্থনা উপরোক্ত বিষয়াদী সুবিবেচনা পূর্বক আমাকে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।

মন্তব্য করুন

Your email address will not be published.