ওসি তারেক’র বাজিমাত, সাতকানিয়ায় হত্যা মামলার ২ আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হত্যা ও একাধিক মামলার পলাতক দুই আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল- সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার মৃত জগির আহমদের ছেলে আমিনুল ইসলাম প্রকাশ ডাকাত আমিন (৩৮) ও মো. সিরাজুল ইসলাম (৪৬)।

রবিবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের মাইজপাড়া মাহিত্যার বাপের বিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নির্বাচনী সহিংসতাসহ ৮টি মামলায় সিরাজুল ইসলাম এবং ৪টি মামলায় পলাতক থাকা আমিনুল ইসলামকে খাগরিয়া থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি আমিনুল ইসলাম জানায়, তার কাছে ১টি অবৈধ অস্ত্র আছে এবং অপর আসামি সিরাজুল ইসলামও আমিনুল ইসলামের কাছে অস্ত্র থাকার বিষয়টি জানেন। পরে তাদের দেয়া তথ্যমতে আমিনুল ইসলামের দেখানো এবং নিজহাতে মাইজপাড়ার ইউনুসের মুরগির ফার্মের দক্ষিণ পাশে বেগুন ক্ষেতে কালো পলিথিন মোড়ানো অবস্থায় লোহা ও কাঠের তৈরি ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ‘খাগরিয়া থেকে দুজন আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের সাথে যারা জড়িত তাদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

মন্তব্য করুন

Your email address will not be published.