কক্সবাজারের উখিয়ায় মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক:

উখিয়ায় মিনিট্রাক (ডাম্পার) ও সিএনজি অটোরিকশার মুখামুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। মঙ্গলবার (২২ মার্চ) রাত আনুমানিক ১০:২২ মিনিটের সময় উখিয়া কুতুপালং বাজার সংলগ্ন কক্সবাজার টেকনাফ সড়কের টিভি টাওয়ার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যাক্তিদের পরিচয় পাওয়া যায় নি। তবে নিহতের মধ্যে বেশিরভাগ যাত্রী সিএনজির বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ শেফায়েতুল ইসলাম বিষয়’টি নিশ্চিত করে বলেন। কুতুপালং টিভি টাওয়ার এলাকায় ডাম্পার গাড়ির সাথে একটি সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষে হয়েছে। তাৎক্ষনিক নিহত এবং আহতদের পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করে বলেন। সড়ক দুর্ঘটনার ঘটনা টি শুনেছি। আমি ঘটনা স্থলে যাচ্ছি তারপর বিস্তারিত জানাতো পারবো।

মন্তব্য করুন

Your email address will not be published.